Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পিটিআই চেয়ারম্যানের পদ ছাড়ছেন ইমরান খান

পিটিআই চেয়ারম্যানের পদ ছাড়ছেন ইমরান খান

 অনলাইন ডেস্ক    ৩ ডিসেম্বার, ২০২৩ ১৩:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিজের আইনজীবী ব্যারিস্টার গহর আলি খানকে মনোনীত করেছেন।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন বুধবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেয়া বা দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে তিনি আর থাকতে পারছেন না পিটিআই চেয়ারম্যানের পদে।

আরও পড়ুন: ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া...

বিবিসি জানিয়েছে, পিটিআইকে আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে বলে আদেশ করেছেন পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ। দলটির নেতা সিনেটর আলি জাফর জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খান নির্বাচনে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি তার আইনজীবী ব্যারিস্টার গহর আলি খানকে মনোনীত করেছেন।

পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় অভিযুক্ত হওয়ায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না।

তবে ইমরানের আইনজীবী শের আফজাল মারওয়াত বলেছেন, ‘আদালত তাকে যোগ্য বলে ঘোষণা করলে তিনি চেয়ারম্যান পদে ফিরে যাবেন।’

অনলাইন ডেস্ক