মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতালে আবারো ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মাহাথিরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তিনি কোনো একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের ইনফেকশন তা প্রকাশ করা হয়নি। মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ২০ লাখ...
১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুবার হৃদ্রোগে আক্রান্ত হন এই নেতা। তার বাইপাস সার্জারিও রয়েছে।
৯৮ বছর বয়সী মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























