Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

 অনলাইন ডেস্ক    ২৫ জুন, ২০২৩ ১৭:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

আজ রবিবার ভোরে দিকে সৌদি আরবের মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজ।

২৭ জুন আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর দুয়ারে নিজেদের উপস্থিতির জানান দেবেন মুসল্লিরা। সেদিন "লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান্নিয়ামাতা, লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা, লাব্বাইক" ধ্বনিতে মুখর হবে ময়দান।

করোনা মহামারির পর সর্বাধিক মুসল্লি পবিত্র হজ পালন করবেন।

সৌদি আরবের সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে, বাংলাদেশসহ ১৬০ দেশ থেকে ১৬ লাখ পাঁচ হাজার মুসল্লি হাজির হয়েছেন মক্কায়।

এর সঙ্গে সৌদি আরবের আরো চার লাখের বেশি মুসল্লি অংশ নেবেন হজে।

আরও পড়ুন: সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ...

এবার সবচেয়ে বেশি গরম সহ্য করতে হবে হজযাত্রীদের। এই কদিন মিনার ও এর আশপাশের এলাকায় প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

হাজিদের নিরাপদে হজ পালনের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জননিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল বাসামী শনিবার জানিয়েছেন, দুই লাখ ৩৮ হাজার নিরাপত্তা কর্মী হাজিদের সেবায় প্রস্তুত রয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া বলেন, এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন।

মক্কা, মিনা, আরাফাত ময়দান ও মুজদালিফায় বহু অ্যাম্বুলেন্স, অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

এসব এলাকার পথে পথে হাজিদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তার জন্য বিভিন্ন ভাষার কয়েক হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক