তোশাখানা দুর্নীতি মামলায় কারাবন্দি রয়েছেনপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহেরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (২২ আগস্ট) ইমরানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি।
ইমরান খানের সঙ্গে দেখা করে স্ত্রী বুশরা বিবি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি যে পরিস্থিতিতে আছেন— এতে তার ‘জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’ বিষয়টিকে ‘গুরুত্বের সঙ্গে আমলে’ নেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ করেছেন তিনি।
শুক্রবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রতি এমন অনুরোধ জানান বুশরা।
এর আগে গত ৫ আগস্ট ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড ও আগামী ৫ বছরের জন্য সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ করেন পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত।
এরপর তাকে তার লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পাঞ্জাবের অ্যাটোক কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই বন্দি আছেন তিনি।
আরও পড়ুন: মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত...
বুশরা তার আইনজীবী রিফাকাত হোসেন শাহের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট দাখিল করেন। ইমরানের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি।
এভিডেভিটের তথ্য অনুযায়ী, বুশরা জানিয়েছেন ইমরান খানের ওজন কমে গেছে এবং তার স্বাস্থ্যের অনেকটা অবনতি হয়েছে। বিশেষ করে তার দুই বাহুর পেশী চিকন হয়ে গেছে।
তিনি এতে আরও বলেছেন, ’৭০ বছর বয়সী একজন মানুষের স্বাস্থ্যের এমন অবনতি তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আশঙ্কা করা হচ্ছে তার জীবন হুমকির মুখে। আর এজন্য মাননীয় আদালতের প্রতি বিনীতি অনুরোধ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেবেন।’
এদিকে কারাবন্দি ইমরানের জীবন নিয়ে গত সপ্তাহেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বুশরা বিবি। পাঞ্জাবের গভর্নরের কাছে লেখা চিঠিতে তিনি বলেছিলেন, তার আশঙ্কা ইমরানকে কারাগারের ভেতর বিষ প্রয়োগ করা হতে পারে।
উল্লেখ্য, ইমরান খানের আইনজীবীরা বর্তমানে তাকে ছাড়িয়ে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























