মামলা-কারাদণ্ড কোনো কিছুতেই যেন আটকে রাখা যাচ্ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে ইমরান ৩টি আসন থেকে লড়বেন বলে জানিয়েছে তার দল।
পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আগামী নির্বাচনে লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসন থেকে লড়বেন ইমরান খান।
কারাগারের বাইরে তার আইনজীবী আলী জাফর গত বুধবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে বলেন, ‘ইমরান খান আপনাদের জানাতে চান যে তিনি পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন।’
আলী জাফর বলেন, তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর ইসলামাবাদ হাইকোর্ট রায় প্রকাশ করবেন। আমরা আশা করি, রায় দ্রুতই ঘোষণা হবে। কারণ, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে।
আরও পড়ুন: ১০ হাজার শ্রমিক নেবে মালদ্বীপ...
আইনজীবী আরও বলেন, দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেয়া অগণতান্ত্রিক চর্চা। এসব বিষয়ে ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব।
এদিকে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান গহর খান জানিয়েছেন, আজ (২১ ডিসেম্বর) তার কাছে মনোনয়নপত্র পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, ‘আল্লাহ চাইলে খান সাহেব এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
এর আগে কৃত্তিম-বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অডিও ক্লিপের মাধ্যমে ভার্চুয়াল এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের রায় দেন। এর ফলে তিনি আগামী পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন। পরে সেই মাসেই ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা স্থগিত করেন। তবে এখন অন্যান্য মামলা থাকায় আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























