রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে বোমা হামলা করেছে রাশিয়া। এই হমালায় হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। খারকিভ অঞ্চলে শনিবারের এই হামলায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধাপরাধ একাই রুশ আগ্রাসন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যথেষ্ট।’
তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। দেশটি এর আগেও বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কিংবা কোনো প্রকার যুদ্ধাপরাধের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
অপরদিকে কুপিয়ানস্ক শহর এবং আশেপাশের জনবসতিগুলো রুশ সেনারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর প্রথম কয়েক দিনে দখল করেছিল। গত সেপ্টেম্বরে ইউক্রেন পাল্টা আক্রমণ করে এলাকাটি মুক্ত হয়।
সামাজিক মাধ্যমের একটি পোস্টে জেলেনস্কি অপরাধীদের ‘পশু’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের পরাজিত করার জন্য যারা জীবনের মূল্য দেয় তারা প্রত্যেকেই সম্মানের বিষয়।’
আরও পড়ুন: ইমরান খান গ্রেপ্তার: যা বললো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়...
জেলেনস্কি আরও বলেছেন, শনিবার রাশিয়া পৃথকভাবে পশ্চিম খমেলনিৎস্কি অঞ্চলে একটি বৈমানিক সংস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
কৃষ্ণ সাগরে ১১ জন ক্রু সদস্যসহ একটি রুশ ট্যাংকারে হামলা চালানোর পর ইউক্রেনকে অভিযুক্ত করে মস্কো। অভিযোগের পরপরই ইউক্রেনে এই ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।
রাশিয়ার মেরিটাইম কর্মকর্তারা জানিয়েছেন, কের্চ প্রণালীতে ওই হামলায় সিগ ট্যাংকারের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।
কের্চ প্রণালী কৃষ্ণ সাগর এবং আজভ সাগরকে সংযুক্ত করেছে। হামলার বিষয়ে ইউক্রেন প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে ইউক্রেনের নিরাপত্তা সেবার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে হামলায় সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
অনলাইন ডেস্ক



































































































































































































.jpg)





























