Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৭ দেশের নাগরিকের লাগবে না শ্রীলংকার ভিসা খরচ

৭ দেশের নাগরিকের লাগবে না শ্রীলংকার ভিসা খরচ

 অনলাইন ডেস্ক    ২৫ অক্টোবার, ২০২৩ ১৩:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ৭টি দেশের ভ্রমণকারীদের বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলংকার মন্ত্রিসভা।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।

আলী সাবরি জানিয়েছেন, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড- এই সাতটি দেশের ভ্রমণকারীদের পাঁচ মাসের জন্য বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি আরও জানান, বিনামূল্যের ভিসা কার্যক্রম একটি পাইলট প্রকল্প হিসেবে অবিলম্বে শুরু হয়েছে এবং তা চলবে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত।


শ্রীলংকার পর্যটন মন্ত্রণালয় জানান, দেশটিতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করাই এই পদক্ষেপ নিয়ে হচ্ছে।

আরও পড়ুন: সাইফার মামলায় অভিযুক্ত ইমরান খান, হতে পারে ১৪ বছরের জেল...

শ্রীলংকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে আগত পর্যটকের সংখ্যা ৫০ লাখে উন্নীত করার আশা করা হচ্ছে।

নতুন পদক্ষেপের মাধ্যমে ভ্রমণকারীদের ভিসা পাওয়ার জন্য অর্থ এবং সময় সাশ্রয় হবে বলেও জানিয়েছে শ্রীলংকা সরকার।

এতে দেশটিতে বিগত বছরগুলোর চেয়ে বেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আষা করছেন শ্রীলংকার মন্ত্রিসভা।

অনলাইন ডেস্ক