Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

 অনলাইন ডেস্ক    ২৮ মার্চ, ২০২৪ ১২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ২২ বছর বয়সী যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ।

এরপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।

ঘটনাস্থল নিউইয়র্কের ওজন পার্ক। ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ের বাসা থেকে নিজেই ৯১১ নম্বরে কল করেন বাংলাদেশি তরুণ উইন রোজারিও।

পুলিশকে জানান, তিনি মানসিক ভারসাম্যহীন। নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান।

আরও পড়ুন: মাহির ছেলের জন্মদিনে পরীমণির শুভেচ্ছা...

গত বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার সময় ফোন কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ।

নিহতের বাবা বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো? এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন।

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অনলাইন ডেস্ক