মালয়েশিয়ার পাহাং-এ ১০ বাংলাদেশিসহ ৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার (৩ মে) আশপাশের কয়েকটি বাড়িতে পরিচালিত অভিযানে এসব অবৈধ অভিবাসীদের আটক করা হয়।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, থাইল্যান্ড ৭, ইন্দোনেশিয়ার ১০, মিয়ানমার ২ ও কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে তথ্যের ভিত্তিতে ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৫ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা...
এদের মধ্য থেকে ৩০ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে আটক করা হয়।
এছাড়া তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলেও জানিয়েছেছে অভিবাসন বিভাগ।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























