Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

 নিজস্ব প্রতিবেদক    ৫ মে, ২০২৪ ১০:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। গেলো বছরের তুলনায় আম ও লিচুর মুকুলের দেখা কম মিলেছে। তার উপর তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে আম ও লিচুর গুটি।

আবহাওয়া এমন থাকলে বড় লোকসানে পড়তে হবে বাগানিদের। এমন পরিস্থিতিতে ক্ষতির সম্ভাবনার কথা স্বীকার করে বাগানে ঘনঘন সেচ দেয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, বোম্বাইসহ নানা জাতের সুস্বাদু আমের উৎপাদনে সুখ্যাতি রয়েছে মেহেরপুরে। এ বছরে ২৩৪০ হেক্টর জমিতে আম ও ৭১৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার...

গত বছরের তুলনায় ৪০ শতাংশ গাছে আমের মুকুল আসেনি। এর উপর তীব্র তাপদাহ। যেসকল গাছে আমের গুটি এসেছে তীব্র খরতাপে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝরে পড়ছে আম ও লিচুর গুটি।

এমন অবস্থায় বড় লোকশানে পড়বেন বলে আশঙ্কা করছেন বাগান মালিকরা। এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানাচ্ছে কৃষি বিভাগ। তারপরেও তাপদাহ থেকে বাঁচাতে বারবার সেচ দেয়ার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক