Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন

  তরিকুল ইসলাম    ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের গড়ানের মাঠে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, উপসহকারী কৃষি অফিসার মতিউর রহমান, শাহিনুর রহমান, জুয়েল রানা, ইমরান হোসেন, সুজন কুমার বিশ্বাস, নাইমুর রহমান ও গিয়াস উদ্দিনসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার ও এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় প্রধান অতিথি প্রীতম সাহা বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধান রোপন করলে একদিকে যেমন খরচ কমবে তেমনি রোপনের সময় ধানের চারার শেখড় নষ্ট হবেনা ফলে অধিক ফলন হবে।

তিনি আরো বলেন, যেখানে এক বিঘা জমিতে ধানের চারা রোপন করতে ৭-৮ জন কৃষকের ৫-৬ ঘন্টা সময় লেগে যায় সেখানে কৃষি প্রযুক্তি রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারের মাধ্যমে খুব কম সময় অর্থাৎ দুই ঘন্টায় এক বিঘা জমিতে চারা রোপন করা সম্ভব।

জানা গেছে, কৃষি প্রণোদনার অংশ হিসেবে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ৬০ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করা হবে। 

তরিকুল ইসলাম