Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নরসিংদীর মনোহরদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

নরসিংদীর মনোহরদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

 জবি প্রতিনিধি    ৩ জুলাই, ২০২৪ ০৯:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

নরসিংদীর মনোহরদীতে মঙ্গলবার (২ জুলাই) প্রাকৃতিক দুর্যোগ, রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ- ২/২০২৪-২৫ মৌসুম উপশী রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেমাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়।

মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন।

এ মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদ সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শিল্পী, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, লেবুতলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ, চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরন প্রমূখ।

জবি প্রতিনিধি