যশোরের শার্শা ও বেনাপোলে পেঁয়াজের বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়া খুশি চাষিরা। বাজারগুলোতে ৬৫ থেকে ৭০ টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের মজুদ বাড়ায় কমছে দাম। চলতি মৌসুমে এই উপজেলায় পেঁয়াজের ফলন ভাল হয়েছে। পেঁয়াজ চাষে ঝুকছেন অনেক কৃষকেরা।
দাম ভাল পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। ২ শতক জমিতে ১৩শ’ টাকা খরচে ৪ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছেন বেনাপোলের চাষীরা। আগামী বছরে ১০ গুণ বেশি জমিতে পেঁয়াজ চাষের আশা তাদের।
আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য...

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার মণ্ডল বলেন, শার্শা উপজেলায় ৫৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালিন ও ২৪০ হেক্টর জমিতে শীতকালিন পেঁয়াজ চাষ হয়েছে। ফলন হয়েছে ভাল। কৃষকেরা দাম ও পাচ্ছেন ভাল।
তিনি আরও বলেন, কৃষকদের সার বীজসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ায় বাড়ছে পেঁয়াজে চাষ। পেঁয়াজ চাষে সুদিন ফিরছে চাষীদের জীবন।
অনলাইন ডেস্ক


















































































