মেহেরপুর জেলা প্রান্তিক চাষিরা কন্দাল জাতের লতি কচু চাষ করে নিজেদের ভাগ্য বদল করেছেন। লতি কচুর জন্য দেশজুড়ে রয়েছে সুখ্যাতি। এবারই প্রথম জেলায় কন্দাল জাতের লতি কচু চাষ করে চাষিরা বাণিজ্যিক ভাবে বাজিমাত করেছেন।
কৃষি বিভাগের সূত্রে জানা যায়, এবার মেহেরপুর জেলায় প্রায়া দশ হেক্টর জমিতে কন্দাল জাতের লতি কচু চাষ হচ্ছে। অন্য জাতের লতি থেকে কন্দাল জাতের লতি চাষ করে চাষিরা বেশি লাভোবান হয়েছেন।
মেহেরপুর জেলার দিঘিরপাড়া গ্রামের চাষি বাবু মিয়া বলেন, আমরা কন্দাল জাতের কচুর লতি ইতোমধ্যে এক লাখ ২০ হাজার টাকার বিক্রি করেছি। এছাড়াও বীজ হিসেবে রোপণের জন্য চারা বিক্রি করেছি পাঁচ হাজার টাকা।
আরও পড়ুন: টাঙ্গাইলের মধুপুরে আনারসের ভালো ফলন...
চাষি গোলাম হোসেন জানান, লতি কচু লাগালে মুখী, ফুল সহ কয়েক ধরনের বীজ পাওয়া যায়। আর বাজারে এসবের চাহিদা খুব ভালো।
এ প্রসঙ্গে সদর উপজেলার কৃষি অফিসার নাসরিন পারভীন বলেন, বসত বাড়ির আশে পাশে স্যাত স্যাতে জমিতে লতিকচু চাষ করা যায়। এতে করে দিনকে দিন যেমন পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে তেমনি অন্যদিকে চাষিরাও লাভবান হচ্ছেন।
অনলাইন ডেস্ক


















































































