গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সহায়তা প্রদান

 অনলাইন ডেস্ক    ৪ অক্টোবার, ২০২৩ ১৬:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আজ বুধবার (৪ অক্টোবর) সকালে গ্রীষ্মকালীণ পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বাঁশ ও সার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বাঁশ ও সার বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

উক্ত অনুষ্ঠানে মোট ১২০ জন পেঁয়াজ চাষিদের মাঝে উন্নত মানের ১ কেজি বীজ, একটি বাঁশ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, পলিথিন, বালাই নাশক ও সুতুলি প্রদান করা হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ের বোদায় বাণিজ্যিক ভাবে মাল্টা চাষ শুরু...

এছাড়াও পেঁয়াজ চাষিদেরকে জনপ্রতি দুই হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায়, গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন সহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক