পঞ্চগড়ের বোদা উপজেলায় মাল্টা চাষ করে লাভবান হয়েছে চাষিরা। মাল্টার গাছ গুলোতে প্রচুর পরিমাণে ফল হয়েছে। এই উপজেলায় রসালো ফল মাল্টা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এই উপজেলায় দূর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন মাল্টা কেনার জন্য। ব্যবসায়ীরা তিন হাজার টাকা মণ দরে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। মাল্টার বাগানের গাছে গাছে থোকায় থোকায় ফল ধরেছে।
আরও পড়ুন: তাল বেগুন চাষে ভাগ্য ফিরেছে নাটোরের কৃষকদের...
মাল্টা চাষিরা বলেছেন, মাল্টার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। মাল্টা চাষ করে আমরা লাভবান হয়েছি। আশেপাশের এলাকার চষিরা মাল্টা চাষে খুব আগ্রহ হয়ে উঠেছে।
পঞ্চগড়ের কৃষি অফিসার বলেন, এই উপজেলার মাটি মাল্টা চাষের জন্য খুব উপযোগী। কৃষি বিভাগের সহযোগীতায় দিন দিন মাল্টা চাসের বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই এলাকার মাল্টা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় চলে হচ্ছে।
অনলাইন ডেস্ক


















































































