আম চাষের জেলা বলতে বুঝি বাংলাদেশের সর্ব উওরের জেলা চাঁপাইনবাবগঞ্জকে। ঠিক তেমনি খেজুর চাষের জেলা বলতে বুঝায় ওই জেলাকে। এবার সৌদির খেজুর চাষ করে বাজিমাত করেছে চাঁপাইনবাবগঞ্জের এক উদ্দ্যোক্তা।
ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষে সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইনসান আলীর ছেলে মোশাররফ হোসেন (৩৪)।
তিনি বলেন, আমের ব্যবসায় লোকসান করে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সৌদি আরবের খেজুরে বাগান করেছি দশ বিঘা জমিতে। চলতি বছর ১৫ লক্ষ টাকার খেজুর বিক্রির আশা করেছি।
জানা যায়, মোশাররফ হোসেন ২০১৯ সালে ১৩০০ খেজুর গাছ লাগানোর মধ্য দিয়ে বাগান শুরু করেন। এখন তার বাগানে খেজুর গাছ আছে প্রায় ৫ হাজার।
আরও পড়ুন: গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সুদিন ফিরেছে নাসিরনগরের চাষিদের...
প্রথমে এলাকাবাসী উপহাস করলেও গত ২ বছর ধরে খেজুরের ফলন দেখে অবাক সকলে। এখন তার বাগানে ঝুলছে আজোয়া, মরিয়ম, দাবাস, বারিহী, চেগি সহ অন্তত ১০ জাতের সৌদির খেজুর।
এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, আমি আম চাষ করি। কিন্তু কয়েক বছর লোকসান খেয়ে আমের প্রতি নির্ভরতা কমে। তারপর থেকে চিন্তা করি অন্য ফল চাষ করার।
তিনি আরও বলেন, এ চিন্তা থেকেই ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষের প্রতি আগ্রহী হয়ে উঠি। প্রথম পর্যায়ে আমি ২০১৯ সালে প্রায় ২ বিঘা জমিতে শুরু করেছিলাম খেজুর চাষ। আত্মবিশ্বাস থাকলেও কিছুটা ভয়েই ছিলাম প্রতিবেশীদের কটাক্ষ দৃষ্টির কারণে। তবে পরবর্তী দুই বছরে খেজুরের ফলন দেখে স্থানীয়রাও উৎসাহ দিচ্ছেন। অনেকেই দূর-দূরান্ত থেকে আমার কাছে আসছেন খেজুরে চারা কিনতে।
অনলাইন ডেস্ক


















































































