Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঝিনাইদহে কৃষকের ধরন্ত পেয়ারা গাছ কেটে তসরুপ

ঝিনাইদহে কৃষকের ধরন্ত পেয়ারা গাছ কেটে তসরুপ

 নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল, ২০২৪ ১০:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 103 বার

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামের শনিবার বিকেলে এক হতদরিদ্র কৃষকের দেড়’শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের কৃষক শহিদুল ইসলামের সাথে তার ভাই মসলেম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বিকেলে মসলেম উদ্দিন তার সহযোগিদের নিয়ে কৃষক শহিদুলের ৯ শতক জমির দেড়’শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দেয়।

ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল ইসলাম বলেন, আমার জমিতে আমি অনেক কষ্ট করে পেয়ারা লাগিয়ে ছিলাম। পেয়ারা গাছের বয়স ৩ বছর। কিছু দিন হলো আমি পেয়ারা বিক্রি শুরু করেছি।

আরও পড়ুন: গাংনীতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এমপি সাগর...

এই আমার একমাত্র আয়ের উৎস। শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি এর শাস্তি দাবী করছি।

ঝিনাইদহ সদর থানার (ওসি) শাহীন উদ্দিন বলেন, কাটা গাছ নিয়ে একজন থানায় অভিযোগ দিতে এসেছিলেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এলাকায় পুলিশ পাঠানোর পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক