মুজিবনগরে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ

 অনলাইন ডেস্ক    ৮ অক্টোবার, ২০২৩ ১৭:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

মুজিবনগর উপজেলায় আজ রবিবার (৮ অক্টোবর) বেলা ১২ টার সময় বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিসার।

মুজিবনগর উপজেলা কৃষি অফিসে ২০২৩/২০২৪ অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রোনোদনা কর্মসূচির অংশ হিসেবে ৪ ইউনিয়নে মোট ১৮০ জনকে এক কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এম ও পি, পলিথিন ১৫০ বর্গমিটার, লাইন সুতা ০.৫০, বালাইনাশক ০.১০ ও ৪টি করে বাঁশ দেওয়া হয়।

আরও পড়ুন: গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সহায়তা প্রদান...

এছাড়াও পেঁয়াজ চাষিদেরকে জনপ্রতি দুই হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কৃষি অফিসার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আয়ূব হোসেন, ইউপি সদস্য বাবুল মল্লিক প্রমুখ সহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক