Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে লাউ চাষে সফল চাষিরা

গাংনীতে লাউ চাষে সফল চাষিরা

 নিজস্ব প্রতিবেদক    ৬ মে, ২০২৪ ১২:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

মেহেরপুরের গাংনী উপজেলার অনেক চাষিরা লাউ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। লাভ করেছেন তারা। বিঘা প্রতি আয় করছেন লাখ টাকা। আর কৃষি বিভাগ বলছে লাউ চাষে দেওয়া হচ্ছে সার্বিক সহযোগিতা।

সবজি খ্যাত গ্রাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি। গ্রীষ্মকালে লাউ চাষ করে সফল হয়েছেন এ গ্রামের শত শত কৃষক। তীব্র তাপদাহের মধ্যেও ভালো ফলন পেয়েছেন তারা।

এক বিঘা লাউ তৈরি করতে ১৫-২০ হাজার টাকা খরচ হলেও লাউ বিক্রি করে আয় করছেন মাসে এক লাখ বিশ হাজার টাকা। বিষমুক্ত এই লাউ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে।

জেলার সবজির চাহিদা পূরণ করে অন্য জেলায় প্রতিদিন ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে এই এলাকার লাউ।

লাউ চাষি সাইদুর রহমান বলেন, জমিতে লাউ চাষ করেছি এতে আমার খরচ হয়েছে ২০ হাজার টাকা। বর্তমানে ক্ষেত থেকে ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। দুই দিন পর পর জমি থেকে ১০-১২ টাকা করে লাউ বিক্রি করছি।

আরও পড়ুন: গরমে বিদ্যুৎ বিল বাড়ছে, কমাতে কী করবেন?...

গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, এবার গাংনী উপজেলায় ৩০ হেক্টর জমিতে লাউ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ১৫ হেক্টর জমিতে লাউ চাষ করেছে কৃষকেরা।

লাউ চাষে খরচের তুলনায় অধিক পরিমাণে লাভ বেশি হওয়ায় কৃষকেরা ঝুকছেন লাউ চাষে। চাষীদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরামর্শ ও সার্বিক সহযোগিতা বলে জানান এই কৃষিকর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক