Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ

গাংনীতে কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ

 তরিকুল ইসলাম    ৩ জুলাই, ২০২৪ ১১:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন মৌসুমে কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক হাসান।


গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ১১০০ জন প্রান্তিক চাষির মাঝে ৫ কেজি করে মোট সেড়ে ৫ মেট্রিক টন রোপা আমন ধানের বীজ ও ১১ মেট্রিক টন ডিএপি, ১১ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ নিতে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম