মেহেরপুরের গাংনীতে অন্য বছরগুলোর তুলনায় এবার গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ধানের ক্ষতি পুষিয়ে নিতে তুলনামূলকভাবে বেড়েছে গম চাষ।
গত বছরগুলোতে গাংনীতে গম ক্ষেত ব্লাস্ট রোগের আক্রমণের কারণে বেশির ভাগ জমিতে চাষ হয়েছিল মসুর ও তামাক। তবে এ বছর উপজেলার সব মাঠে প্রচুর গম চাষ হয়েছে।
গত মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ৫৭০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। ঝুঁকি নিয়েও যারা গম চাষ করেছিলেন তারা অধিক ফলন পেয়েছিলেন।
চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গম চাষে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
আরও পড়ুন: শবে বরাতের নামাজের নিয়ম ও দোয়া...
কৃষকরা বলেন, গত বছর (২ বিঘা) জমিতে গম চাষ করেছিলাম। তাতে ফলন হয়েছে ৩৬ মণ। আমি এ বছরে একই জমিতে গম চাষ করেছি। আশা করি এবারও ভালো ফলন হবে।
এবার অনেকে চাষিরা বারি-৩০,বারি-৩১ ও ৩২ জাতের গম চাষ করেছেন। গম চাষের শুরু থেকেই ব্লাস্ট নামের ছত্রাক জনিত রোগটির বিষয়ে এবার যথেষ্ট সজাগ আছেন তারা।
চাষিরা এবার সময় মতো জমির পরিচর্যা করাসহ ব্লাস্ট ছত্রাক থেকে বাঁচতে বালাইনাশক স্প্রে করবেন বলে জানান।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, এ বছর রবি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার গমের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক


















































































