চলতি মৌসুমে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির পাহাড়ি অঞ্চলের ঢালু জমিতে মুখি কচুর চাষ করে বেশ সাফল্য লাভ করেছেন এখান কার চাষিরা।
বাজারে মুখি কচুর চাহিদা থাকায় পাহাড়ি অঞ্চলের চাষিরা এই মুখি কচু চাষের জন্য আগ্রহী হয়ে উঠেছেন।
পাহাড়ের এই অঞ্চল গুলোতে প্রচুর পরিমাণ মুখি কচুর চাষ করা হয়। বর্তমান বাজার গুলোতে মুখি কচুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই কচু চাষের প্রতি ঝুঁকেছেন সেখানকার স্থানীয় চাষিরা। আর এতেই সাফল্য পেয়ছেন তারা।
এই কচুর গুণগত মান ভালো করার জন্য কচু রোপণের পূর্বেই চাষিরা তাদের জমিতে কয়েকবার করে চাষ করে নেন। তারপর একটি নির্দিষ্ট দূরত্ব পর পর এই কচুকে রোপণ করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
আরও পড়ুন: রাজধানীতে সৌদি খেজুরের বাজিমাত...
স্থানীয় চাষিরা বলেন, এই কচুর চাষে বেশ লাভজনক। আমাদের এই পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে মুখি কচুর চাষ হয়েছে। এই মৌসুমে আমরা ব্যাপক ফলন পেয়েছি।
চাষিরা আরও বলেন, আমরা সরকারীভাবে কোন সহযোগিতা পেলে আগামী বছর গুলোতে কচুর উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
কৃষি অফিস সুত্রে জানা যায়, বাজারে এই কচুর প্রচুর চাহিদা রয়েছে, তাই এই অঞ্চলের কৃষকরা দিন দিন এই কচু চাষে ঝুঁকে পড়ছেন। বাকি সব কচুর চেয়ে এই কচু খেতে সুস্বাদু হওয়ায় এই কচুর চাষ বৃদ্ধি পাচ্ছে।
অনলাইন ডেস্ক


















































































