Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাছের দাম ১৩ হাজার, আমের ওজন ৬ কেজি!

গাছের দাম ১৩ হাজার, আমের ওজন ৬ কেজি!

 নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন, ২০২৪ ১০:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

ব্রুনাই কিং’ প্রজাতির এক-একটি আাম ওজনে ৫ থেকে ৬ কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি ড্রামে বা মাটিতে লাগানো যায়। তবে ড্রামের চেয়ে মাটিতে লাগালে ফলন ভালো হয়। বেলি গার্ডেন নামে একটি নার্সারির স্টলে বেশকিছু মানুষ জটলা করছে। ওই নার্সারিতে অনেকগুলো আম গাছের সঙ্গে ‘ব্রুনাই কিং’ নামে ড্রামে লাগানো একটি আম গাছ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

দর্শনার্থীরা এসে গাছের দাম সহ বিভিন্ন বিষয় জানাতে চাইছে ওই স্টলের বিক্রয় সহযোগী আব্দুল মান্নানের কাছে। সুদূর ব্রুনাই থেকে আনা এ প্রজাতির আম গাছটির দাম চাওয়া হচ্ছে ১৩ হাজার টাকা। গাছে বেশ কয়েকটি আম ঝুলতে দেখা যাচ্ছে।

জানা গেছে, পরিপক্ব এক-একটি আমের ওজন ৫-৬ কেজি হয়ে থাকে। বৃক্ষমেলায় বেলি গার্ডেনের স্টলের বিক্রয় সহযোগী আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, ব্রুনাই কিং নামে এই আমটির এক একটির ওজন হবে প্রায় ৬ কেজি। এটিই আমাদের দেশের সবচেয়ে বড় আম।

আরও পড়ুন: খাগড়াছড়িতে নব-নির্মিত পুনাক কমপ্লেক্স উদ্বোধন...

আম গাছটি আমরা ব্রুনাই থেকে এনেছি। এটি খুবই সুস্বাদু। আপাতত আমরা এটি ড্রামে লাগিয়ে রেখেছি যেন ছাদ বাগানে রাখা যায়। তবে যে কেউ ইচ্ছে করলে মাটিতে লাগতে পারবে, সেক্ষেত্রে আমের ফলন আরও বেশি ভালো হবে।

তিনি বলেন, আমরা এই গাছটি ১৩ হাজার টাকা করে বিক্রি করছি। মেলায় আমরা ১০টি গাছ এনেছিলাম, বিক্রি হয়ে এখন আর ৫টি আছে। বৃক্ষপ্রেমী কাস্টমাররা খুব আগ্রহ নিয়ে এই গাছ দেখতে আসছেন, খোঁজ নিচ্ছেন এবং অনেকে কিনছেন। অনেকে জেনে, খোঁজ নিয়ে আমাদের নার্সারি থেকে কিনবেন বলে জানিয়ে যাচ্ছেন। এই গাছে খুব বেশি পরিচর্যা করতে হয় না, স্বাভাবিক গাছের মতো পরিচর্যায় গাছটি বেড়ে ওঠে, ফল দেয়।

নিজস্ব প্রতিবেদক