দিনাজপুরের বিরল উপজেলা থেকে আম রপ্তানি হচ্ছে ইংল্যান্ডে। খামার বাড়ি থেকে এ আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করছেন দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এর আগে বিরল উপজেলায় বারি চার জাতের আম ৩০০ কেজি ও ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি সহ মোট ৫০০ কেজি আম ইংল্যান্ডের দূতাবাসে পাঠানো হয়।
বাগানের মালিক মোমিনুল ইসলাম জানান, ৫০ শত জমিতে আমের বাগান করেছি। বাগানে প্রায় শতাধিক আমের গাছ আছে। আমের ফলন ও দাম ভালো পেয়েছি। এবার বাজারে নিয়ে আম বিক্রি করার কোনো ঝামেলা নেই।
দিনাজপুর বিরল উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, বাছাই কৃত বাগান থেকে বারি চার জাতের আম ৩০০ কেজি ও ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি আম প্যাকেট জাত করে ইংল্যান্ড দূতাবাসে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এটি প্রথম ধাপে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে। পর্যায় ক্রমে আরও আম পাঠানো হবে। এই আম ইংল্যান্ড প্রবাসীদের নিকট পাঠানো হচ্ছে এবং তাদের চাহিদা মত পর্যায় ক্রমে আরও বিভিন্ন জাতের আম পাঠানো হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক নুরুজ্জামান বলেন, এর আগেও প্রথম বারের মত দিনাজপুর থেকে ফ্রান্সে লিচু পাঠানো হয়েছিল। এই প্রথম লিচুর পর আম পাঠানোর হচ্ছে ইংল্যান্ডে। পর্যায় ক্রমে এই আম যদি দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে দেশের বাইরে পাঠানো যায় তাহলে দেশের অর্থনৈতিক ভাবে উন্নয়ন সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, দিনাজপুরে প্রায় ৭০ জাতের আম উৎপাদন হয় এই আম ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুর্দা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আম।
অনলাইন ডেস্ক


















































































