ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যরা আজ শনিবার (২৭ জানুয়ারি) পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন। তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। শুক্রবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজ ব্রিটিশ পার্লামেন্টে চার সদস্যরা বাংলাদেশ সফরে আসবেন। এদের মধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সদস্যরা থাকবেন।
আরও পড়ুন: বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি...
ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সফরসূচি সম্পর্কে এ কর্মকর্তা আরও বলেন, তারা আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সিলেটেও ভ্রমণ করবেন। প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাক্ষাৎও চাওয়া হয়েছে। এগুলো এখনো চূড়ান্ত হয়নি।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। পার্লামেন্টের সদস্যদের সম্মানে বাণিজ্য প্রতিমন্ত্রীর এক নৈশভোজ আয়োজন করার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







