Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

 অনলাইন ডেস্ক    ২ সেপ্টেম্বার, ২০২৪ ১২:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শীঘ্রই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এ সময় সংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫,১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক