মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের বর্শিবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে রাষ্ট্রেয় মর্যাদায় আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজার শেষে স্থানীয় গোরস্থান ময়দানে দাফন করা হয়।
নিহত বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন বর্শিবাড়ীয়া গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে।
এর আগে তাকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গার্ড অফ অনার প্রদান করেন।
মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশন (ভূমি) মাজহারুল আনোয়ার রাষ্ট্রের পক্ষে থেকে বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করেন।
আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস...
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলী, আহাদ আলী, গাংনী উপজেলার খড়মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জালাল উদ্দিনসহ অনেকেই।
বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন গত সোমবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন ৫ সন্তানের জনক।
নিজস্ব প্রতিবেদক




























































































































































































































































































































.png)







