হাজার বছর ধরে বাঙালির সংগ্রামের চূড়ান্ত বিজয়ের প্রতীক লাল সবুজ পতাকা। আজ শনিবার ২মার্চ এই দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে নিজের অধিকার বিশ্বের সামনে তুলে ধরে বাঙালি।
স্বাধীনতার এত বছর পরে পতাকার মর্যাদা রক্ষায় নতুন জাগরণ প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা।
পতাকা, একটি জাতি রাষ্ট্রের মুক্তি ও সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার সর্বোচ্চ অহংকার। যা অর্জনের জন্য দেশপ্রেমিকরা প্রাণপণে লড়েছেন ও আত্মদান করেছেন।

১৯৭১ সাল ২ মার্চ এই দিনেই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে উত্তোলন করা হয়, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার উপস্থিতিতে উত্তোলন করা হয় মানচিত্র খচিত লাল সবুজের পতাকা।
আরও পড়ুন: মুকেশ আম্বানিপুত্রের বিয়েতে থাকছে ২৫০০ পদের খাবার...
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেদিন বীজ বোনা হয়েছিল- স্বাধীন বাংলার। অন্যদিকে রচিত হয় উপনিবেশিক পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুপরোয়ানা। এই দিনটি তাই বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক।
জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও সরকারি বিধিমালা অনুসারে জাতীয় পতাকা উত্তোলন সবার নৈতিক দায়িত্ব বলছেন বিশিষ্টজনেরা।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







