Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গণভবনে বসছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

গণভবনে বসছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

 অনলাইন ডেস্ক    ৪ আগষ্ট, ২০২৪ ১১:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ মধ্যে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসছে। আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টার সময় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান বৈঠকে থাকার কথা রয়েছে। সভায় ২৭ সদস্যের কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র, আইন, অর্থ, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী; বিদ্যুৎ-জ্বালাানি, তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

এ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সচিব রয়েছেন কমিটির সদস্য হিসেবে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা ও কার্যক্রমের পুনরীক্ষণ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতির মূল্যায়ন ও পুনরীক্ষণ, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও প্রয়োজনবোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন।

অনলাইন ডেস্ক