Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিদেশ যেতে চাইলে খালেদাকে জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

বিদেশ যেতে চাইলে খালেদাকে জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৩০ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

বিদেশে চিকিৎসা চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগে জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ক করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

প্রধানমন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি। তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কী পুনর্বিবেচনা করবেন?’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে কেউ? পৃথিবীর কোনো দেশ দেবে?

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ’

আরও পড়ুন: চাকরির আবেদনে ‘সত্যায়ন’ বাতিল হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী...

তিনি আরও বলেন, ‘সরকার হিসেবে আমার যেটুকু ক্ষমতা আছে, আমি তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশন দিয়েছি। তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে’।

বর্তমানে খালেদা জিয়া বাংলাদেশের সব চেয়ে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর যদি তাকে বিদেশে যেতে হয়, তাহলে তাকে আমি বাসায় থাকার যে পারমিশনটা দিয়েছি; এটা আমাকে উইথড্র করতে হবে। ফলে খালেদা জিয়া আবার জেলে যেতে হবে ও কোর্টে যেতে হবে। কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয়, তখন যেতে পারবেন বিদেশে তিনি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে গত দুই সপ্তাহে তাকে শ্বাসকষ্টের কারণে দুই দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল।

গত বছরের জুনে এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন।

এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশের পাঠানোর জন্য সরকারের কাছে দাবি করে আসছে বিএনপি।

অনলাইন ডেস্ক