Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে ফ্রান্সে গেলেন শিরীন শারমিন

উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে ফ্রান্সে গেলেন শিরীন শারমিন

 অনলাইন ডেস্ক    ৬ মার্চ, ২০২৪ ১২:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলির উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে গত মঙ্গলবার (৫ মার্চ) রাত ১টার সময় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয় থেকে আজ বুধবার (৬ মার্চ) এ তথ্য জানায়।

সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আরও পড়ুন: ইবিতে মার্কেটিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেটিং ক্লাবের কর্মশালা...

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে তার সফর সঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফর সঙ্গীরা আগামী ১০ থেকে ১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভ্রমণ শেষে আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন স্পিকার।

অনলাইন ডেস্ক