আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন গ্রহণ শুরু হবে।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপ-সচিব মোঃ আব্দুছ সালাম গত সোমবার এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৪টার সময়ের মধ্যে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) দায়ের করতে পারবেন।
আরও পড়ুন: ওসির পর এবার সব ইউএনওদের বদলির নির্দেশ ইসির...
এজন্য নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে।
আপিল আবেদনের শুনানি শেষে ফলাফল মনিটরে দেখানো হবে। আপিলের পর রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল একাউন্টে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে ২ হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







