চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন বলে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ বুধবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান তিনি।
আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ঢাকা ত্যাগ করবেন হজ গমনেচ্ছুরা৷ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে।
ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার এ ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে।
আরও পড়ুন: অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী...
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে।
এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭টি, সিলেট থেকে জেদ্দায় ৫টি, ঢাকা থেকে মদিনায় ৯টি, চট্টগ্রাম থেকে মদিনায় ২টি এবং সিলেট থেকে মদিনায় একটি।
চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







