Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৮ মে, ২০২৪ ১৫:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় বাংলাদেশে এই টিকা যারা নিয়েছেন, তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টার সময় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন: মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত...

সামন্ত লাল সেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু দেশে পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

আমরাও যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণ করেছি, আমাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খুঁজে দেখতে হবে।

অনলাইন ডেস্ক