দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে আজ রোববার (১৮ জুন) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ২০ লাখ শিশু থাকবে এ কর্মসূচির আওতায়। এই লক্ষ্যমাত্রা অর্জনে সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে কাজ করছে মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী।
আরো পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত ১০৮...
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ২০ লাখ শিশু থাকবে এ কর্মসূচির আওতায়। এই লক্ষ্যমাত্রা অর্জনে সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে কাজ করছে মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী।
তিনি আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসার আগে আপনার শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে ৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সি শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
৬ মাসের কম ও ৫ বছরের বেশি বয়সী শিশু অসুস্থ থাকলে তাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
অনলাইন ডেস্ক