বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর

 অনলাইন ডেস্ক    ২৩ ডিসেম্বার, ২০২৩ ১৫:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

চলতি শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে প্রাণঘাতী রোগ করোনা ভাইরাসরে নতুন ঢেউ। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ।

করোনায় মৃত্যুর হারেও পরিলক্ষিত হচ্ছে ঊর্ধ্বগতি। গত ২৮ দিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে আট শতাংশ।

জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ‘করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭৭ কোটি ২০ লাখ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ। বেশ কয়েক মাস বিরত দিয়ে নভেম্বর থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ।’

আরও পড়ুন: নিপাহ ভাইরাস নিয়ে সতর্কতা স্বাস্থ্য অধিদপ্তরের...


নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ১ হাজার ৬০০ জন মানুষ। গুরুতর অসুস্থদের হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সংক্রমণের এই ঊর্ধ্বগতির জন করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা ভ্যারিয়েন্ট জেএন ডট ১ দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের উপধরন বা সাব ভ্যারিয়েন্ট বিএ ডট ২ ডট ৮৬ উপধরন থেকে উদ্ভূত। গত ১৮ ডিসেম্বর জেএন ডট ১-কে ভ্যারিয়েনর্ট অব ইন্টারেস্ট ক্যাটাগরিভুক্ত করেছে ডব্লিউএইচও।

অনলাইন ডেস্ক