শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার চান্দিনা সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেসব এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। আমরা চাই সেসব এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আরও উন্নত হোক।
আরও পড়ুন: জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী...
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনলাইন ডেস্ক






























































































