দেশে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

 অনলাইন ডেস্ক    ২৭ জুলাই, ২০২৩ ১৪:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

দেশের গড় তাপমাত্রা যদি এক ডিগ্রি বাড়ে তাহলে ডেঙ্গু সংক্রমণ শতভাগ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হতে পারে। আর ডেঙ্গুর সংক্রমণ রোধ করতে খব বেশি প্রয়োজন জনগণের সচেতনতা এবং সুস্পষ্ট কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন।

সোমবার (২৪ জুলাই) পানি, স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তনে ডেঙ্গু প্রাদুর্ভাব এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুও র (ডর্প) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

আরও পড়ুন: “বর্তমানে বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে”:বিশ্ব স্বাস্থ্য সংস্থা...

উক্ত আলোচনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধি এবং তার প্রভাবে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। ঢাকার যতই তাপমাত্রা বাড়বে, ততই ডেঙ্গুর প্রকোপ বাড়বে।

বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। আর্দ্রতা কমার পাশাপাশি তাপমাত্রা ও বৃষ্টিপাত বাড়ায় দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭৬ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশে গড় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আলোচনায় আরও উঠে আসে, দেশের মানুষ যদি সচেতন না হয় তাহলে ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

অনলাইন ডেস্ক