বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোতে আগামী এক মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় করা যাবে ডেঙ্গু পরীক্ষা আজ বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে বলে পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে বলা হয় তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা এবং পাতলা পায়খানা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু জ্বর হলে খাবারের বিষয়ে পরামর্শ দিয়ে বলা হয়েছে বেশি বেশি করে তরল জাতীয় খেতে হবে যেমন খাবার ডাবের পানি, স্যালাইন, ফলের রস, লেবুর শরবত ও স্যুপ।
আরও পড়ুন: চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড...
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে বলা হয়েছে ঘর, অফিস এবং কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।
ডেঙ্গু মশার প্রজননরোধে করণীয় সম্পর্কে বলা হয়েছে ঘরে আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। প্লাস্টিকের পাত্র, মাটির পাত্র, ফুলের টব, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা ও ফ্রিজে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিতে হবে।
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।
ডেঙ্গু বিষয়ক এই বিশেষ বার্তায় আরও জানানো হয়েছে ডেঙ্গু নিয়ে যেন মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। তবে ডেঙ্গু শক সিনড্রোম ও হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে।
অনলাইন ডেস্ক






























































































