চীনে আবারও করোনাভাইরাসের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ‘এক্সবিবি’ নামক করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি জুন মাসে ব্যাপক সংক্রমন ঘটাতে পারে।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের মাধ্যমে চিনের একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ‘এক্সবিবি’ এই নতুন সংক্রমনটিতে সপ্তাহে প্রায় সাড়ে ৬ কোটির মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাইরাসটি নতুন মোকাবিলায় টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীনের সরকার। যদিও চীনের সরকারী সূত্র দাবি করছে, সাম্প্রতিক উত্থান সেই অর্থে মারাত্মক হবে না।
এনডিটিভির এক প্রতিবেদনে বলেছেন, চীনে নতুন করে ‘এক্সবিবি’ ভ্যারিয়েন্টের এর উদ্বেগ দেখা দিয়েছে। গত বছরে চীন জিরো কোভিড নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্টটি ইমিউন সিস্টেমকে দমন করে বলে মনে করা হচ্ছে।
গত শীতে চীন কঠোর জিরো-কোভিড নীতি পরিত্যাগ করার পর নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সবচেয়ে বড় তরঙ্গ হতে পারে।
দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, করোনায় বসস্কদের মৃত্যু ঠেকাতে টিকাদান কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও অ্যান্টিভাইরাস সরবরাহ করা প্রয়োজন।
অনলাইন ডেস্ক






























































































