রাসেলস ভাইপারের উপদ্রব, কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২২ জুন, ২০২৪ ১৫:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রবে সচেতনতার লক্ষ্যে সারা দেশের স্বাস্থ্যকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন ৷

সেইসঙ্গে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ আছে বলেও জানান তিনি ৷

আজ শনিবার (২২ জুন) সকালে সময় সংবাদকে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন: সৌদিতে বাংলাদেশি হজযাত্রী মৃতের সংখ্যা বেড়ে ৩৫...

রাসেলস ভাইপার সাপের উপদ্রবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন।

জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রয়েছে।

অনলাইন ডেস্ক