চলতি বছরের ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ২৩ বছরের রেকর্ড ভেঙ্গেছে। যা আগস্ট মাসের অর্ধেক এর বেশি রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষের হার বেশি হলেও মৃত্যু হার বেশি নারীদের।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গত বছরের আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো এক হাজার ৩৬৯ জন। যা চলতি বছরের এ মাসের প্রথম ২০ দিনেই রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলেছে, শুধু এই হাসপাতাল নয়, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা ২৩ বছরের রেকর্ড ভেঙ্গেছে। ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত রেকর্ড আক্রান্ত ও মৃত্যু ছিল ২০১৯ সালে, যা সংখ্যায় যথাক্রমে এক লাখ এক হাজার ৩৫৪ জন ও ২৮১ জন। তবে চলতি বছরের প্রথম ৮ মাসেই সেই রেকর্ড ভেঙে আক্রান্ত ও মৃতের সংখ্যা পৌঁছেছে এক লাখ দুই হাজার ১৯১ জন ও ৪৮৫ জনে।
আরও পড়ন: ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩২...
পুরুষদের মধ্যে আক্রান্তের হার বেশি। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছেন ৩৩ জন।
হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর কাছেই নেই মশারি। আবার অনেকেই নানা অজুহাতে মশারি ব্যবহারে উদাসীন।
ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া দিনে ও রাতে মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, প্লাটিলেট কমে গেলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকরাই পরামর্শ দেবেন কী করতে হবে।
অনলাইন ডেস্ক






























































































