শিগগিরই ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৮ মার্চ, ২০২৪ ১৬:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গত বুধবার (২৭ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি যৌক্তিক। খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সমস্যাটা শোনার পর থেকে সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। যত দ্রুত এটি সমাধান হয়। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। তাই, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

আরও পড়ুন: পণ্যের দাম বাড়াতেই ভারত বর্জন কর্মসূচি বিএনপির: নাছিম...

দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দাবিটি প্রসঙ্গে জেনেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি এলাম মাত্র দুই মাস। এসেই সংকটের বিষয়টি জানতে পারলাম। এ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি মাত্র তিনদিন।

এ নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। সেখানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।

অনলাইন ডেস্ক