ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নাগরিকদের স্বাস্থ্যসেবা উন্নত করতে বাংলাদেশকে বিশ্বব্যাংক ২০ কোটি টাকা ঋণ দিচ্ছে।
এই অর্থ ব্যয় করা হবে মশাবাহিত রোগ ডেঙ্গু সহ অন্যান্য রোগ মোকাবিলার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, সাভার ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায়।
বুধবার (৩০ আগস্ট) বিশ্বব্যাংকের বোর্ডসভায় এই ঋণের অনুমোদন দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। যার আওতায় থাকছে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন সেবা দেয়া হবে।
পাঁচ বছরের কম বয়সী ২৫ লাখ শিশু এই সেবা থেকে উপকৃত হবে বলে আশা করছেন বিশ্বব্যাংক।
আরও পড়ুন: মেহেরপুরে জ্বর সহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ...
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এক বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শহর এলাকায় নাগরিক স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। ফলে দরিদ্র ও বস্তিবাসীকে বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিতে হয়।
তিনি আরও বলেছেন, জনসংখ্যার উচ্চ ঘনত্ব, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গু সহ বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ বাড়ছে, নতুন নতুন চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে স্বাস্থ্যসেবা খাতে। এই প্রকল্পের আওতায় আড়াই লাখ নারী তাদের গর্ভকালীন সময়ে অন্তত চারটি চেকআপের সুযোগ পাবেন।
এ ছাড়াও প্রাপ্তবয়স্ক ১৩ লাখ নাগরিক উচ্চ রক্তচাপের স্ক্রিনিং ও ফলো আপ চিকিৎসার সুযোগ পাবেন।
অনলাইন ডেস্ক






























































































