এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ব্রাজিলকে পেছনে ফেলে মৃত্যুর সংখ্যা এগিয়ে গেছে বাংলাদেশে। এরই মধ্যে টানা ২৩ বছরের ইতিহাস ভেঙে দেশে চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে এক হাজার জনেরও বেশি। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না মরণঘাতি এডিসের।
চলতি মাসে এসেও যেন টালমাটাল অবস্থা। বিগত কয়েক সপ্তাহে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকার তুলনায় বাইরের জেলাগুলোতে বেশি। যা ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে। নতুন করে রেকর্ড গড়লো চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যানে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জনের। এর মাধ্যমে মশাবাহিত ভাইরাসটিতে চলতি বছর মৃত্যু হয়েছে এক হাজার ছয়জনের।
অন্যদিকে, আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে দুই লাখের বেশি। যা ব্রাজিলকে পেছনে ফেলে বেশি মৃত্যু এখন বাংলাদেশে ডেঙ্গুতে।
এদিকে আশার আলো জাগাচ্ছে ডেঙ্গু টিকা। তবে গত শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর পরীক্ষামূলকভাবে তৈরি করা ডেঙ্গু টিকা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
আরও পড়ুন: পটুয়াখালীতে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা...
আইসিডিডিআর,বি জানিয়েছে, এই টিকাটি বেশ কার্যকর। আমাদের আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ডেঙ্গুর টিকা নিয়ে গবেষণা কিন্তু বিশ্বব্যাপী চলছে। ইতোমধ্যে দুটি টিকাও আবিষ্কার হয়েছে, তবে সেই টিকাগুলো ব্যবহার হচ্ছে না বারণ সেগুলোতেও আবার কিছু সমস্যা আছে।
প্রসঙ্গত: সম্প্রতি দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা হয়েছে। আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা বাংলাদেশে এই টিকার পরীক্ষা চালান।
গতকাল রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জনের তার মধ্যে রাজধানী ঢাকার ৯ জন, ঢাকার বাইরের ৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮২ জনের মধ্যে ঢাকায় ৬২৯ জন ও ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৫৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৮৮ জনে।
অনলাইন ডেস্ক






























































































