সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে আর আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ১৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২২৭ জন। সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২৮৯টি নমুনা।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
অনলাইন ডেস্ক






























































































