দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৯ রোগী হাসপাতালে ভর্তি

 অনলাইন ডেস্ক    ১৬ জুন, ২০২৩ ২২:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন আর ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে দেশে জুড়ে সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরো পড়ুন: চীনে নতুন করোনার ভ্যারিয়েন্ট, সপ্তাহে সাড়ে ৬ কোটি আক্রান্তের শঙ্কা

ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে পুরো দেশে ৪ হাজার ১২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এই রোগীর মধ্যে ঢাকায় ৩ হাজার ১৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৫৩ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৩৫ জন।

ঢাকায় ২ হাজার ৩৭০ এবং ঢাকার বাইরে ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এই চলতি বছরে ডেঙ্গু হয়ে মারা গেছেন ২৯ জনের।

অনলাইন ডেস্ক