একদিনে ডেঙ্গু কেড়ে নিল ৪ প্রাণ, হাসপাতালে ৪৩৬

     ৩ জুলাই, ২০২৩ ১৮:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (৩ জুলাই ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলেছেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ২৬২ জন ও ঢাকার ১৭৪ জন।

সারা দেশের ও বেসরকারি ও সরকারি হাসপাতালে বর্তমানে ১৫৩১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে ২৫৩৮ জন ও ঢাকায় ভর্তি রোগী ভর্তি আছে ৬৬৫৫ জন।

আরও পড়ুন: জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করতে হবে: বিশেষজ্ঞ চিকিৎসকরা...

এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৭৬০৬ জন। এরমধ্যে ঢাকার বাইরে ২০১৭ জন ও ঢাকায় ৫৫৮৯ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যাই। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।