Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ১৫ মে, ২০২৪ ১৩:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

মেহেরপরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আজ বুধবার (১৫ মে) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ডা. কাজী নাজীব হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ অলক কুমার দাস।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এমটিইপিআই মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসেম।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে চলতি মাসেই...

সভায় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডঃ কামরুন্নাহার।

নিজস্ব প্রতিবেদক